Coming Soon WordPress Plugin Subscription — আমাদের প্লাগইন আসছে! এখনই সাবস্ক্রাইব করুন। Notify Me

কাজের শর্তাবলী

শেষ আপডেট: 11 September, 2026

GYT Web Solutions-এর সেবা ব্যবহার বা অর্ডার করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলীতে সম্মত হচ্ছেন।

১. সেবা ও প্যাকেজ

আমাদের সব প্যাকেজ ও দাম Pricing পেজে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। প্যাকেজে উল্লেখিত ফিচারের বাইরে কোনো অতিরিক্ত কাজ (premium add-on) করাতে চাইলে আলাদা চার্জ প্রযোজ্য হবে, যা কাজ শুরুর আগেই আপনাকে জানানো হবে।

২. পেমেন্ট

কাজ শুরুর আগে সাধারণত একটা advance পেমেন্ট নেওয়া হয়, বাকিটা ডেলিভারির সময় বা সম্মত শর্ত অনুযায়ী। পেমেন্ট মাধ্যম:

অগ্রিম পেমেন্ট গ্রহণের পর কাজ শুরু হয়ে গেলে সেটা সাধারণত ফেরতযোগ্য নয়, তবে ব্যতিক্রমী পরিস্থিতিতে (যেমন আমাদের পক্ষ থেকে ডেলিভারি সম্পূর্ণ ব্যর্থ হলে) কেস-বাই-কেস আলোচনা করা হয়।

৩. ডেলিভারি সময়

প্যাকেজ অনুযায়ী ডেলিভারি সময় ভিন্ন হয় (সাধারণত ল্যান্ডিং পেজ ১-৫ দিন, ই-কমার্স/Pro প্যাকেজ ৫-৭ দিন)। এই সময়সীমা নির্ভর করে ক্লায়েন্টের কাছ থেকে সময়মতো কনটেন্ট/তথ্য পাওয়ার উপর।

৪. রিভিশন নীতি

ডেভেলপমেন্ট চলাকালীন যৌক্তিক সংখ্যক রিভিশন অন্তর্ভুক্ত থাকে। সাইট লাইভ হওয়ার পর কাঠামোগত পরিবর্তন (নতুন পেজ/ফিচার) নতুন কাজ হিসেবে বিবেচিত হবে এবং আলাদা quote-এর প্রয়োজন হতে পারে।

৫. সাপোর্ট

প্রতিটি প্যাকেজে লঞ্চের পর ১ মাস ফ্রি সাপোর্ট (বাগ ফিক্স, ছোটখাটো আপডেট) অন্তর্ভুক্ত। এই সময়সীমা পার হওয়ার পর সাপোর্ট প্রয়োজন হলে চার্জ প্রযোজ্য — কোনো সমস্যা/বাগ ফিক্স ঐ চার্জের মধ্যেই করে দেওয়া হয়, তবে নতুন কোনো ফিচার যোগ করতে চাইলে সেটার জন্য আলাদা খরচ প্রযোজ্য হবে।

৬. মালিকানা

পূর্ণ পেমেন্ট সম্পন্ন হওয়ার পর ওয়েবসাইটের কোড, ডোমেইন সংযোগ ও হোস্টিং নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে ক্লায়েন্টের থাকে। কোনো মাসিক লক-ইন ফি নেই।

৭. দায়বদ্ধতার সীমা

আমরা মানসম্মত সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে তৃতীয়-পক্ষের সার্ভিস (হোস্টিং, পেমেন্ট গেটওয়ে, কুরিয়ার API, বিজ্ঞাপন প্ল্যাটফর্ম) বন্ধ বা পরিবর্তনজনিত কোনো সমস্যার জন্য আমরা দায়ী থাকব না।

৮. যোগাযোগ

এই শর্তাবলী সম্পর্কিত প্রশ্নের জন্য —
ইমেইল: yasin.arafath12102004@gmail.com
WhatsApp: +Bangladesh
ঠিকানা: 472/B, West Nakhalpara, 12 no. goli (Gold gym er goli), Tejgaon, Dhaka-1215

AI এখন অনলাইন
logo
GYT AI Assistant
Online · সাথে সাথে উত্তর দেই
💡 দ্রুত জিজ্ঞেস করুন